গুচ্ছভুক্ত (GST) বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। গত শনিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ বছরের ভর্তি পরীক্ষার পরিকল্পনা, যোগ্যতার শর্ত, পরীক্ষার তারিখসহ সব গুরুত্বপূর্ণ নির্দেশনা জানানো হয়েছে।
ভর্তি পরীক্ষার ইউনিট ও কাঠামো:
লিখিত ভর্তি পরীক্ষা তিনটি স্বতন্ত্র ইউনিটে অনুষ্ঠিত হবে:
- ইউনিট-এ (বিজ্ঞান শাখা)
- ইউনিট-বি (মানবিক শাখা)
- ইউনিট-সি (ব্যবসায় শিক্ষা শাখা)
আবেদনের যোগ্যতা:
- এসএসসি/সমমান পরীক্ষার বছর: ২০২১, ২০২২ বা ২০২৩
- এইচএসসি/সমমান পরীক্ষার বছর: ২০২৪ বা ২০২৫
(উল্লিখিত বছরগুলোতে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে গণ্য হবেন।)
আবেদনের সময়সূচি:
- আবেদন প্রক্রিয়া শুরু: ১০ ডিসেম্বর, ২০২৪
- আবেদনের শেষ তারিখ: ২৪ ডিসেম্বর, ২০২৪
লিখিত ভর্তি পরীক্ষার তারিখ:
- ইউনিট-সি (ব্যবসায় শিক্ষা): ২৭ মার্চ, ২০২৫
- ইউনিট-বি (মানবিক): ০৩ এপ্রিল, ২০২৫
- ইউনিট-এ (বিজ্ঞান): ১০ এপ্রিল, ২০২৫
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর অফিসিয়াল ওয়েবসাইট বা ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হল।
আরও জানতে পারেনঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SUST) ভর্তি ২০২৫-২৬
