চুয়েট ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬ | দ্বিতীয়বারের মতো আলাদা ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ১৫ ডিসেম্বর

চুয়েট ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬ | দ্বিতীয়বারের মতো আলাদা ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ১৫ ডিসেম্বর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবার প্রকৌশল গুচ্ছ থেকে বেরিয়ে দ্বিতীয়বারের মতো নিজস্ব ব্যবস্থাপনায় স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আয়োজন করছে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য আগামী ১৭ জানুয়ারি ২০২৬ থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ (CUET Admission 2025-26)

  • আবেদন শুরু: ১৫ ডিসেম্বর ২০২৫
  • আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৫ (রাত ১২টা পর্যন্ত)
  • ভর্তি পরীক্ষার তারিখ: ১৭ জানুয়ারি ২০২৬
    • সকালে: বহুনির্বাচনী (MCQ) পরীক্ষা
    • দুপুর পৌনে ১টা থেকে: ফ্রি-হ্যান্ড ড্রয়িং (শুধুমাত্র ‘খ’ গ্রুপের জন্য)
  • ফল প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬

চুয়েট ভর্তির যোগ্যতা ২০২৫-২০২৬

  • এসএসসি/সমমান ২০২২ বা ২০২৩ সালে এবং
  • এইচএসসি/সমমান ২০২৫ সালে উত্তীর্ণ হতে হবে
  • গণিত + পদার্থবিজ্ঞান + রসায়ন = ন্যূনতম GPA ১৪.০০
  • ইংরেজি বিষয়ে ন্যূনতম গ্রেড ‘B’ (GPA ৩.৫০)
  • বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য জীববিজ্ঞানে ন্যূনতম GPA ৪.০০
  • ইংরেজি মাধ্যম, মাদ্রাসা, কারিগরি বোর্ডের ক্ষেত্রেও একই যোগ্যতা প্রযোজ্য
  • দ্বিতীয়বার চুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ নেই

আবেদন ফি ও গ্রুপ

গ্রুপবিভাগসমূহআবেদন ফি
‘ক’ গ্রুপসকল ইঞ্জিনিয়ারিং বিভাগ + নগর ও অঞ্চল পরিকল্পনা১,২০০ টাকা
‘খ’ গ্রুপ‘ক’ গ্রুপের সব + স্থাপত্য বিভাগ১,৪০০ টাকা

(যারা প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হবেন না, তাদের পুরো আবেদন ফি ফেরত দেওয়া হবে)

মোট আসন ও পরীক্ষার্থী সংখ্যা

  • মোট আসন: ৯৩১টি (১২টি বিভাগে)
  • ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন মাত্র ১৬ হাজার শিক্ষার্থী
  • এইচএসসি ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী বাছাই করা হবে
  • একই মার্ক থাকলে পদার্থ > রসায়ন > গণিতে বেশি নম্বর পাওয়া প্রার্থীকে প্রাধান্য দেওয়া হবে

আবেদন করবেন যেভাবে

অফিসিয়াল ওয়েবসাইট: https://admissioncuet.ac.bd এখানে গিয়ে নির্দেশনা অনুসরণ করে অনলাইনে ফরম পূরণ ও ফি জমা দিতে হবে।

বিদেশি শিক্ষার্থীদের জন্য

বিস্তারিত নীতিমালা ও আবেদন ফরম পাওয়া যাবে: www.cuet.ac.bd/fsc আবেদনপত্র ১৫ এপ্রিল ২০২৬ এর মধ্যে চুয়েটে পৌঁছাতে হবে।

অফিসিয়াল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬ ডাউনলোড করুনএখানে ক্লিক করুন

যারা চুয়েট, কুয়েট, রুয়েটের বিকল্প হিসেবে চুয়েটকে টার্গেট করছেন, তাদের জন্য এটি বড় সুযোগ। আবেদন করতে দেরি করবেন না!

Leave a Comment