২০২৫-২৬ শিক্ষাবর্ষের নার্সিং ভর্তি পরীক্ষা: সম্পূর্ণ তথ্য ও নির্দেশনা

২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি, স্বায়ত্তশাসিত (সামরিক-বেসামরিক) এবং বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করা হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে পরীক্ষাটি জানুয়ারির দ্বিতীয়ার্ধে, সম্ভাব্য তারিখ ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব (নার্সিং শিক্ষা) ফারজানা মান্নান জানিয়েছেন, নার্সিং ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করা হয়েছে এবং আগামী দুই দিনের মধ্যে এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে।

নার্সিং আবেদনের যোগ্যতা

নার্সিং ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য নিম্নলিখিত যোগ্যতা পূরণ করতে হবে:

  • আবেদনকারীকে ২০২১, ২০২২ বা ২০২৩ সালের এসএসসি/সমমান এবং ২০২৩, ২০২৪ বা ২০২৫ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মধ্যে সর্বোচ্চ ৩ বছরের ব্যবধান থাকতে পারবে।

বিশেষ নিয়ম:

  • ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে সরকারি প্রতিষ্ঠানের নির্দিষ্ট আসনের ১০% পুরুষ প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে।
  • বেসরকারি প্রতিষ্ঠানে সর্বোচ্চ ২০% পুরুষ প্রার্থী ভর্তি করা যাবে।
  • ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে কেবল নারী প্রার্থীরা আবেদনের যোগ্য হবেন।

আরও জানতে পারেনঃ ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্নাতকোত্তরে ভর্তির সুযোগ

নার্সিং ভর্তি পরীক্ষার প্রকৃতি ও বিষয়ভিত্তিক নম্বর বণ্টন

পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে ১ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের প্রশ্নপত্রের মাধ্যমে অনুষ্ঠিত হবে। বিভিন্ন কোর্সের জন্য নম্বর বণ্টন নিম্নরূপ:

কোর্সবিষয়ভিত্তিক নম্বর বণ্টন
বিএসসি ইন নার্সিংবাংলা: ২০, ইংরেজি: ২০, গণিত: ১০, বিজ্ঞান (জীববিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন): ৪০, সাধারণ জ্ঞান: ১০
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিবাংলা: ২০, ইংরেজি: ২০, সাধারণ গণিত: ১০, সাধারণ বিজ্ঞান: ৩০, সাধারণ জ্ঞান: ২০

প্রার্থী নির্বাচনের জন্য মোট ১৫০ নম্বর বিবেচনা করা হবে:

  • এসএসসি/সমমানে প্রাপ্ত জিপিএর ৫ গুণিতক = সর্বোচ্চ ২৫ নম্বর।
  • এইচএসসি/সমমানে প্রাপ্ত জিপিএর ৫ গুণিতক = সর্বোচ্চ ২৫ নম্বর।
  • প্রবেশিকা পরীক্ষায় প্রাপ্ত নম্বর = ১০০ নম্বর।

পরীক্ষায় ৪০ বা তার বেশি নম্বর লাভকারী প্রার্থীরা উত্তীর্ণ বলে বিবেচিত হবেন। জাতীয় মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। সরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে মেধাক্রম এবং প্রার্থীর পছন্দের ক্রম অনুসারে প্রতিষ্ঠান বরাদ্দ করা হবে। বেসরকারি প্রতিষ্ঠানে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে প্রতিষ্ঠানের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি ভর্তির অনুমোদন প্রদান করবে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের নার্সিং ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শীঘ্রই এ ব্যাপারে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা, পরীক্ষার সিলেবাস এবং নির্বাচন প্রক্রিয়ার প্রস্তুতি নেওয়া উচিত।

Leave a Comment