রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬ সম্পর্কে জানতে চান? ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীরা চিন্তায় করছেন কবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রকাশ করেছে। আসুন বিস্তারিত তথ্য জেনে নিন ধাপে ধাপে
সময়সূচী ও গুরুত্বপূর্ণ তারিখসমূহ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া এবার পূর্বের তুলনায় আরও সহজ ও স্বচ্ছ হয়েছে। প্রাথমিক আবেদন গ্রহণ শুরু হবে ২০ নভেম্বর ২০২৫ থেকে ৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। এরপর চূড়ান্ত আবেদনের জন্য তিনটি পর্যায়ে নির্বাচন ঘটবে। যা এইচএসসি ফলাফলের ভিত্তিতে নির্ধারিত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি ২০২৬-এর মধ্যে তিনটি ইউনিটে বিভক্ত হয়ে। প্রতি ইউনিটে চারটি শিফটে পরীক্ষা নেওয়া হবে। যাতে সর্বোচ্চ ৯২ হাজার শিক্ষার্থী অংশ নিতে পারবেন। পরীক্ষার কেন্দ্র হিসেবে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল নির্ধারিত।
আরও জানতে পারেনঃ বিইউপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬ | admission.bup.edu.bd
আবেদনের যোগ্যতা ও শাখা-ভিত্তিক নিয়ম
ভর্তির জন্য যোগ্যতা নির্ধারণ করা হয়েছে ২০২৪-২০২৫ সালের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য। প্রত্যেক ইউনিটে শাখা-ভিত্তিক কঠোর নিয়ম রয়েছে। উদাহরণস্বরূপ, মানবিক শাখার শিক্ষার্থীরা শুধুমাত্র এ ইউনিটে আবেদন করতে পারবেন, যেখানে এসএসসি ও এইচএসসি (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.০০ এবং প্রত্যেকটিতে ন্যূনতম ৩.০০ থাকতে হবে। বাণিজ্য শাখার জন্য বি ইউনিটে একই যোগ্যতা, আর বিজ্ঞান শাখার জন্য সি ইউনিটে মোট জিপিএ ৮.০০ সহ ন্যূনতম ৩.৫০। চূড়ান্ত আবেদনকারী নির্বাচনে সর্বনিম্ন জিপিএ হিসেবে এ ইউনিটে মানবিকের জন্য ৪.৪৩, বাণিজ্যের জন্য ৪.৯২; বি ইউনিটে ৪.৫০; সি ইউনিটে বিজ্ঞানের জন্য ৫.০০। এই যোগ্যতা পূরণ না করলে আবেদন অগ্রহণযোগ্য হবে, তাই আগে থেকে যাচাই করে নিন।
পরীক্ষার পদ্ধতি ও বিষয়ভিত্তিক মানবন্টন
পরীক্ষাটি সম্পূর্ণ এমসিকিউ ভিত্তিক অর্থাৎ কোনো লিখিত অংশ নেই। মোট ১০০ নম্বরের জন্য ৮০টি প্রশ্ন থাকবে, সময় ১ ঘণ্টা। প্রতি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যাবে, এবং পাসের জন্য ৪০ নম্বর দরকার – বিষয়ভিত্তিক পাসের কোনো বাধ্যবাধকতা নেই। জিপিএ থেকে অতিরিক্ত নম্বর যোগ হবে না। নির্বাচন প্রক্রিয়ায় এমসিকিউ ফলাফলের মেধাক্রমে আসন সংখ্যার ১০ গুণ শিক্ষার্থীর লিখিত খাতা যাচাই করা হবে, তারপর যোগফলের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে। পরীক্ষায় কোনো ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, ক্যালকুলেটর) নিয়ে যাওয়া যাবে না।
নিচে ইউনিটভিত্তিক মানবন্টনের ছক দেওয়া হলো, যা আপনার প্রস্তুতিকে সুনির্দিষ্ট করবে:
এ ইউনিট (মানবিক) মানবন্টন
| বিষয় | নম্বর | প্রশ্ন সংখ্যা |
| বাংলা | ৩৫ | ২৮ |
| ইংরেজী | ৩৫ | ২৮ |
| সাধারণ জ্ঞান | ৩০ | ২৪ |
| মোট | ১০০ | ৮০ |
বি ইউনিট (বাণিজ্য গ্রুপ) মানবন্টন
| বিষয় | নম্বর |
| বাংলা | ১৫ |
| ইংরেজী | ২৫ |
| ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা | ৩০ |
| হিসাব বিজ্ঞান | ৩০ |
| মোট | ১০০ |
বি ইউনিট (অ-বাণিজ্য গ্রুপ) মানবন্টন
| বিষয় | নম্বর |
| বাংলা | ১৫ |
| ইংরেজী | ২৫ |
| সাধারণ জ্ঞান | ৪৫ |
| আইসিটি | ১৫ |
| মোট | ১০০ |
সি ইউনিট (বিজ্ঞান গ্রুপ) মানবন্টন
| বিষয়/শাখা | প্রশ্ন সংখ্যা | নম্বর |
| পদার্থবিজ্ঞান | ২৫ | ৩১.২৫ |
| রসায়ন | ২৫ | ৩১.২৫ |
| আইসিটি | ০৫ | ৬.২৫ |
| গণিত/জীববিজ্ঞান (ঐচ্ছিক) | ২৫ | ৩১.২৫ |
| মোট | ৮০ | ১০০ |
সি ইউনিট (অ-বিজ্ঞান গ্রুপ) মানবন্টন
| বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর |
| বাংলা | ২৫ | ৩১.২৫ |
| ইংরেজী | ২৫ | ৩১.২৫ |
| সাধারণ জ্ঞান/মনোবিজ্ঞান/ভূগোল | ৩০ | ৩৭.৫০ |
| মোট | ৮০ | ১০০ |
ইউনিটসমূহ ও বিভাগ পরিচিতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি তিনটি ইউনিটে বিভক্ত: এ ইউনিট মানবিক বিভাগের জন্য (কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা অনুষদসহ); বি ইউনিট বাণিজ্যের জন্য (বিজনেস স্টাডিজ ও ব্যবসায় প্রশাসন); সি ইউনিট বিজ্ঞানের জন্য (বিজ্ঞান, জীব-ভূ-বিজ্ঞান, কৃষি ও প্রকৌশল অনুষদ)। এই ইউনিটগুলো আপনার শাখা অনুসারে নির্ধারিত যাতে সঠিক বিভাগে ভর্তি নিশ্চিত হয়।
আরও জানতে পারেনঃ ঢাকা বিশ্ববিদ্যালয় চ ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি
ফি, আবেদন প্রক্রিয়া ও কোটা ব্যবস্থা
আবেদন ফি ইউনিটভিত্তিক: এ ও সি ইউনিটে ১৩২০ টাকা, বি ইউনিটে ১১০০ টাকা। আবেদন করতে admission.ru.ac.bd-এ যান, যেখানে প্রাথমিক ফর্ম পূরণ করে রকেট অ্যাপ (ডায়াল *322#) দিয়ে ফি দিন – বিলার আইডি ৩৭৭। কোটা ব্যবস্থায় ক্ষুদ্র নৃগোষ্ঠি ও প্রতিবন্ধীদের জন্য ৫০টি করে আসন (প্রতি বিষয়ে ২টি সীমা), মুক্তিযোদ্ধা ও পোষ্যকোটায় ৫% এবং বিকেএসপিতে ২০% সুবিধা রয়েছে। মোট আসন সংখ্যা বিভাগভিত্তিক বণ্টিত যা বিজ্ঞপ্তিতে বিস্তারিত।
ফলাফল, এডমিট কার্ড ও টিপস
পরীক্ষার ফলাফল ৫ দিনের মধ্যে প্রকাশিত হবে ও এডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন। প্রস্তুতির জন্য পূর্ববর্ষের প্রশ্নপত্র অনুশীলন করুন এবং সময় ব্যবস্থাপনা শিখুন। সফলতার চাবি হলো নিয়মিত পড়াশোনা!
