চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২২ নভেম্বর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।এবারও A, B, B1, B2, C, D ও D1 – মোট ৭টি ইউনিট/উপ-ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি গুরুত্বপূর্ণ তারিখসমূহ (CU Admission 2025-26)
| কার্যক্রম | তারিখ ও সময় |
|---|---|
| অনলাইনে আবেদন শুরু | ১ ডিসেম্বর ২০২৫, সকাল ১১:০০ টা |
| আবেদনের শেষ তারিখ | ১৫ ডিসেম্বর ২০২৫, রাত ১১:৫৯ টা |
| আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ | ১৭ ডিসেম্বর ২০২৫ |
| আবেদনপত্র সংশোধন | ১ – ২১ ডিসেম্বর ২০২৫ (সার্ভিস চার্জ ৩০০ টাকা) |
আবেদন ফি
- প্রতি ইউনিট/উপ-ইউনিট: ১,০০০ টাকা (প্রসেসিং চার্জসহ)
কিভাবে আবেদন করবেন?
- ১. ওয়েবসাইটে প্রবেশ করুন: https://admission.cu.ac.bd
- ২. “অনলাইনে আবেদন প্রক্রিয়া” অপশনে ক্লিক করুন
- ৩. নির্দেশনা অনুসরণ করে আবেদন সম্পন্ন করুন
ভর্তির যোগ্যতা ২০২৫-২৬
- এসএসসি/দাখিল/সমমান: ২০২২ বা ২০২৩ সালে উত্তীর্ণ
- এইচএসসি/আলিম/সমমান: ২০২৪ বা ২০২৫ সালে উত্তীর্ণ
- প্রতিটি ইউনিটের ন্যূনতম জিপিএ ও বিষয়ভিত্তিক যোগ্যতা ভর্তি নির্দেশিকায় উল্লেখ আছে
আরও জানতে পারেনঃ কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি ইউনিটসমূহ এক নজরে
| ইউনিট | অনুষদ/বিষয়সমূহ |
|---|---|
| A ইউনিট | বিজ্ঞান, জীবববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ |
| B ইউনিট | কলা ও মানববিদ্যা অনুষদের ৯টি বিভাগ |
| B1 | নাট্যকলা, চারুকলা, সংগীত |
| B2 | আরবি, ইসলামিক স্টাডিজ, পালি |
| C ইউনিট | ব্যবসায় প্রশাসন অনুষদ (BBA) |
| D ইউনিট | সমাজবিজ্ঞান, আইন, শিক্ষা অনুষদ + মানবিক শাখার ভূগোল, মনোবিজ্ঞান |
| D1 | ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স |
O/A Level শিক্ষার্থীদের জন্য
- O-Level: ২০২২/২০২৩ এবং A-Level: ২০২৪/২০২৫ উত্তীর্ণ হতে হবে
- সমতা নিরূপণ ফি: ১,০০০ টাকা
- সমতা নিরূপণের সময়: ১ – ১০ ডিসেম্বর ২০২৫
- Equivalent ID পেয়ে তারপর অনলাইনে আবেদন করতে হবে
ভর্তি পরীক্ষার কেন্দ্র
- চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী (একই দিনে একই সময়ে)
- তবে B1, B2 ও D1 উপ-ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
আরও জানতে পারেনঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২০২৬
অফিসিয়াল লিংকসমূহ
- ভর্তি বিজ্ঞপ্তি ও নির্দেশিকা: https://admission.cu.ac.bd
- অনলাইন আবেদন: https://admission.cu.ac.bd
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো সময় নিয়ম-কানুন পরিবর্তন বা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। সর্বশেষ ও সঠিক তথ্যের জন্য নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন। শুভকামনা রইল সকল ভর্তিচ্ছু শিক্ষার্থীর জন্য!
