ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড জুনিয়র বৃত্তি পরীক্ষা (জেএসসি) ২০২৫-এর সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিস্তারিত তালিকা দেখতে ভিজিট করুন: JSC Centre List।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্র সচিবদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে। এছাড়া, পরীক্ষার নীতিমালা, প্রশ্নের ধরন, বিষয়সূচি ও অন্যান্য নির্দেশনা আগেই প্রকাশিত হয়েছে।
পরীক্ষার সূচি: নতুন রুটিন অনুযায়ী, পরীক্ষা শুরু হবে ২৮ ডিসেম্বর এবং চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সংশোধিত সূচি নিম্নরূপ:
- ২৮ ডিসেম্বর: বাংলা
- ২৯ ডিসেম্বর: ইংরেজি
- ৩০ ডিসেম্বর: গণিত
- ৩১ ডিসেম্বর: বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়
পরীক্ষার সময়: প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত (৩ ঘণ্টা) অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থী ও অভিভাবকদের পরীক্ষার প্রস্তুতি ও সূচি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
আরও জানতে পারেনঃ গ্রাম্য মেলা অনুচ্ছেদ
